সক্ষম ব্যক্তির জন্য মসজিদে জামায়াত সহকারে নামাজ পড়া ওয়াজীব ।

মসজিদে প্রবেশ করার পর দৌড় দেবেন না । অত্যন্ত শান্তভাবে কাপড় চোপর ঠিক করে ইমাম সাহেবকে যে অবস্থায় পান , অংশগ্রহণ করবেন ।
যদি দেখেন যে, ইমাম সাহেব সালাম দেয়ার খুব কাছাকাছি সময়ে পৌঁছে গেছে । তবুও জামায়াতে ঢুকে যাবেন । ২ বার তাকবীর দেয়ার সুযোগ থাকলে ২ বার দেবেন । নচেৎ ১ বার তাকবীর দিয়েই বসে যাবেন । এমনকি ইমাম সাহেব ডান পাশে সালাম প্রদান অবস্থাতেও আল্লাহু আকবার বলে বসে যাবেন । তা’হলে আপনি দুটো জিনিস লাভ করলেন …..
১. ওয়াজীব আদায় হয়ে গেলো ।
২. সম্পূর্ণ জামায়াতের ছওয়াব পেয়ে গেলেন ।
পক্ষান্তরে আপনি যদি ৩/৪ সেকেন্ড সময় পাওয়া সত্ত্বেও কিংবা ডান পাশে সালাম দেয়ার সময়েও ইমামের পেছনে বসে না গিয়ে একাকী অথবা ২য় জামায়াত কায়েমের জন্য অপেক্ষা করেন, তা’হলে নিজের দুটো ক্ষতি করলেন !
১. জামায়াত ত্যাগ করার গুনাহ ।
২. জামায়াতের ছওয়াব থেকে মাহরুম হওয়া ।
আর তাই ইল্ম অর্জন করুন । মনগড়া আমলের অনুসরণ করবেন না ।
 

Written by,

MQM Saifullah Mehruzzaman
 

“ বাম হাতে মিসওয়াক করা মোস্তাহাব ।” শায়খ বিন বায

ওযু করা বা নামাজের পূর্বে মিসওয়াক করা ডান হাতে নাকি বাম হাতে ? সেটা নিয়ে আলেমদের মধ্যে ইখতিলাফ বিদ্যমান ।
জামহুর ওলামাদের মতে “ ডান হাতে মিসওয়াক করা উত্তম ।” কারণ এটা একটি সুন্নতি আমল এবং উত্তম আমল । সুতরাং যে কোন উত্তম আমল ডান পার্শ্ব দিয়ে করতে হয় ।
পক্ষান্তরে শায়খ বিন বায রহঃ , শায়খ সালেহ উসাইমিন রহঃ প্রমূখ আলেমগণ বলেন “ বাম হাতে মিসওয়াক করা মোস্তাহাব । কারণ মিসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার করা হয় । ময়লা দূর করা হয় । আর ময়লা দূর করার আমলটি বাম পার্শ্ব দিয়ে করার আদেশ রয়েছে হাদিসে । যেমন টয়লেটে পায়খানা পেশাবের পর বাম হাতে পরিষ্কার করা লাগে । এ মতটি ইমাম আহমদ বিন হাম্বল রহঃ ও শাইখুল ইসলাম ইব্নে তাইমিয়া রহঃ’রও ।
বস্তুতঃ এ ব্যাপারে সুস্পস্ট বক্তব্য না থাকার কারণে আলেমগণ ইজতিহাদের আশ্রয় নিয়েছেন ।
আমার কাছে শায়খ বিন বায রহঃ’র ফতওয়া সর্বাধিক গ্রহণযোগ্য মনে হয়েছে ।
*** মিসওয়াক বিহীন বা মিসওয়াক না নিয়ে হাতের আঙ্গুল দ্বারা মিসওয়াকের কাজটি সেরে নেয়া হলে , তা’ দ্বারা সু্ন্নত আদায় হবেনা । এটাই বিশুদ্ধ মত । কারণ মহানবী সাঃ হাতের আঙ্গুল দ্বারা দাঁত পরিষ্কার করার কোন প্রমাণ নেই । বরং এটা আমাদের বাঙ্গালী সংস্কৃতি !!!!!
MQM Saifullah Meharuzzaman
Scroll to Top